[ আন্তর্জাতিক ]
বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, নিহত ১৯
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে পৃথক দু’টি জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ কুরবেলোগোর একটি গ্রামে জঙ্গিরা হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়। হামলায় সেখানকার যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
আরো পড়ুন>> তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৩৭ হাজার ছাড়াল
.png)
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোসিতে মিলিশিয়াদের সাথে জঙ্গিদের বন্দুক যুদ্ধে সাত জন মিলিশিয়া নিহত হয়।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!