রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে (পোর্ট এলিজাবেথ) এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।’
.png)
অজ্ঞাত ওই বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলিবর্ষণ করে’ জানিয়ে পুলিশ বলছে, ‘এই ঘটনায় আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’।
আরো পড়ুন>> ৩৩ আসনে একাই লড়বেন ইমরান খান
এদিকে বন্দুক হামলার পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা বেশ সাধারণ। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এই দেশটি সেসব দেশের অন্যতম। মূলত গ্যাং সহিংসতা এবং মাদক সংশ্লিষ্ট নানা ঘটনার কারণেই দেশটিতে বন্দুক হামলা ও গোলাগুলি হয়ে থাকে।
গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের উপশহরে অবস্থিত বিভিন্ন বারে গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছিলেন।