ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তরুণের বুদ্ধিমত্তায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো শিশু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৬, ২৪ জুন ২০২৩
তরুণের বুদ্ধিমত্তায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো শিশু!
ছবি: সংগৃহীত

দোকানের সামনে দাঁড়িয়ে খাবার খাওয়ার সময় এক শিশুর শ্বাসনালিতে খাবার ঢুকে যায়। এতে তার শ্বাস বন্ধ হয়ে যায়। এ অবস্থায় দোকানের ভেতর থেকে বের হয়ে তাকে বাঁচানোর কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেন এক তরুণ।

চিকিৎসকদের ভাষায়, যে পদক্ষেপকে বলা হয় হেইমলিচ ম্যানিউভার পদ্ধতি। এটি অবলম্বন করে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন যুবক।

মঙ্গলবার (২০ জুন) ঘটনাটি ঘটে তুরস্কের উত্তর কুর্দিস্তানের দিয়ারবাকির শহরে। এরইমধ্যে সিসিটিভির ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সবাই ওই তরুণের প্রশংসায় মেতেছেন।

হেইমলিচ ম্যানিউভার পদ্ধতি হলো, রোগীকে পেছন থেকে জড়িয়ে ধরে ডায়াফ্রাম করা। অর্থাৎ পেট ও পাঁজরের সংযোগস্থলে দু'হাতে জোরে ধাক্কা দিলে আটকানো খাবারের টুকরো বেরিয়ে আসে। এভাবে অনেকের প্রাণ বাঁচানো যায়।

শ্বাসনালিতে খাবার ঢুকে যাওয়ায় ফুসফুসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। যাকে বলা হয় এস্পিক্সিয়া। শ্বাসনালি একেবারে বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্র ও মস্তিষ্ক অক্সিজেনের অভাবে কাজ বন্ধ করে দেয়। এতে মানুষের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এনেক্সিয়া।

তাই খাওয়ার সময় গলায় খাবার আটকে যাওয়ার বিষয়টিকে হেলাফেলায় নেয়া উচিত নয়। মৃত্যুর দুয়ার থেকে কাউকে বাঁচাতে আপনিও বিষয়টি জেনে রেখে তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারেন যে কাউকে।

সূত্র: নোভা নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!