ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ২৭ জুন ২০২৩
ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

দেশটির পুলিশ জানায়, উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

Advertisement

মাদক কারবারকে ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সম্প্রতি দেশটিতে বেশ বেড়ে গেছে ।

গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছিলেন।

এর আগে, গত ৪ জুন শহরটির একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় কলম্বিয়া ও পেরুতে। এর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডর। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২১ সালে দেশটিতে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!