সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত ৯টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।
.png)
নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান।
সোমবার রাতে দোকানের মালামাল কিনে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।