[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে সাত শিক্ষকসহ ৮ জনকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ঐ প্রদেশের কুররাম জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি দেশটির সংবাদমাধ্যম দ্য ডন অনলাইনে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ঐ ঘটনায় একজন নিহত হন। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য এক গুলির ঘটনায় সাত শিক্ষক নিহত হন।
.png)
এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাকিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!