ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পর্যাপ্ত অস্ত্র না পেয়ে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ১ জুলাই ২০২৩
পর্যাপ্ত অস্ত্র না পেয়ে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার
ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি - ফাইল ছবি

রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। তবে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের অভাবে বেশ মন্থর গতিতে এগোচ্ছে সেই আক্রমণ। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র কিংবা বন্দুকের গুলি, কোনও কিছুই নেই পর্যাপ্ত পরিমাণে।

শুক্রবার (৩০ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি।

মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য এখনও অপেক্ষায় কিয়েভ। পাল্টা আক্রমণের ধীর গতি নিয়ে কয়েকটি পশ্চিমা দেশ প্রশ্ন উত্থাপন করলে জবাবে জালুঝনি বলেন, ‘আমাদের ১২০ টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেবো না আমরা। অল্প সংখ্যক বিমানই যথেষ্ট।’

এফ-১৬’র বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমাদের প্রয়োজন, কেননা আর কোনও পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।’

জালুঝনি জানিয়েছেন, পেন্টাগনের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

তিনি বলেন, ‘আমাদের একটি চুক্তি রয়েছে। মাঝে মাঝে ফোন করে আম তাকে বলতেই পারি, এক সপ্তাহের ভেতত এক লাখ গোলা না পেলে আমার ১ হাজার সেনা মারা যাবে।’ কিন্তু মার্ক একা এ বিষয়ে কিছু করতে পারবেননা বলে জানান তিনি।

পরবর্তীতে মার্ক বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে যথাসম্ভব অস্ত্র সরবরাহের প্রচেষ্টায় রয়েছে। তিনি বলেন, ‘তাদের যথাসম্ভব সাহয্য করতে চেষ্টা করছি।’ তবে পাল্টা আক্রমণের গতি নিয়ে অনেকে অধৈর্য হয়ে উঠেছেন বলে স্বীকার করেন তিনি। 

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!