ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ে বাতিল করায় জনসম্মুখে তরুণীকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ১০ জুলাই ২০২৩
বিয়ে বাতিল করায় জনসম্মুখে তরুণীকে হত্যা!
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ১৯ বছর বয়সী এক তরুণীকে জনসম্মুখে ছুরিকাঘাতে হত্যা করেছে ২৩ বছর বয়সী এক যুবক। তাদের দু’জনের বিয়ে হবার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়।

সোমবার (১০ জুলাই) গুরুগ্রামে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ওই তরুণী আরেকজন নারীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত তরুণ তাকে ছুরি দিয়ে আঘাত করে। ভিডিওতে এসময় আশেপাশে বেশ কয়েকজনকে দেখা গেলেও হামলা করার পর তারা তরুণীটিকে রক্ষা করতে এগিয়ে আসার বদলে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, বিয়ের কথা চলা দু’জনই উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। ওই তরুণীটি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। চার মাস আগে দুজনের আংটি বদল হয়ে। কিন্তু কিছুদিন আগেই তাদের বিয়ে বাতিল হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তরুণ এতে বিরক্ত হয়ে ওই তরুণীকে হত্যা করে।

এদিকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!