ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ২০০ ফিলিস্তিনি, আটক ৫৭০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২৪ জুলাই ২০২৩
চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ২০০ ফিলিস্তিনি, আটক ৫৭০
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বর সেনারা চলতি ২০২৩ সালের এই পর্যন্ত ২০০’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এইসব বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে।  প্রতিদিন আন্তর্জাতিক সমাজের চোখের সামনেই ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।

এদিকে, ফিলিস্তিনের একটি মানবাধিকার সংগঠন তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালের এ পর্যন্ত ৫৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ (পিসিপিএস)এর পরিচালক রিয়াদ আর আশকার এই তথ্য জানান।

এই প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ের চেয়ে ইসরায়েলি সেনাদের হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা ১৫ ভাগ বেড়েছে।

Advertisement

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ৫৭০ জন শিশু-কিশোরের মধ্যে ৪৩৫ জনকে আটক করা হয়েছে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর থেকে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আটকৃত শিশু কিশোরের মধ্যে ২৯ জনের বয়স ১২ বছরের কম। এছাড়া দুটি শিশুর বয়স মাত্র ১০ বছর। আটক শিশুদের মধ্যে ২৩ জনকে ইহুদিবাদী সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির আওতায় জেলবন্দী করা হয়েছে যাদেরকে কোনও অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!