ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে প্রাচীন বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ২৭ জুলাই ২০২৩
চীনে প্রাচীন বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে হাজার বছর পুরনো এক মন্দিরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন।

দাউ দাউ আগুন থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। মন্দিরের আরো মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে শ্যানডন গ্রেট বৌদ্ধমন্দিরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মন্দিরের ভেতরের বিশাল বুদ্ধমূর্তির চারদিকে আগুন জ্বলছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, মূর্তিটি কিছুটা অক্ষত থাকলেও মন্দিরের অবকাঠামো বেশিরভাগই ধসে পড়েছে।

বিবিসি জানায়, বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ছিল ৪২৩ খ্রিস্টাব্দের। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।

আর বৌদ্ধমন্দিরটি তৈরি হয়েছিল ১৫০০ বছর আগে নর্দার্ন উই রাজবংশের শাসনামলে। অগ্নিকাণ্ডে মন্দির এবং মূর্তির ক্ষতি হলেও কোনও প্রাণহানি ঘটেনি এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!