ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘পৃথিবীতে এলিয়েন আছে’, দাবি সাবেক মার্কিন গোয়েন্দার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ২৭ জুলাই ২০২৩
‘পৃথিবীতে এলিয়েন আছে’, দাবি সাবেক মার্কিন গোয়েন্দার
ডেভিড গ্রুশ - ফাইল ছবি

পৃথিবীতে এলিয়েন (ভিনগ্রহের প্রাণী) আছে এবং এখনও এক এলিয়েনের দেহ মার্কিন সরকারের কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা ডেভিড গ্রুশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) মার্কিন কংগ্রেসে অনুষ্ঠিত এক শুনানিতে তিনি এই দাবি করেন।

তিনি আরো দাবি করেন, তার অনেক সহকর্মীরাও এই এলিয়েনের বিষয়ে জানেন।

Advertisement

ডেভিড গ্রুশ দাবি করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এলিয়েনদের যাতায়াতের বাহন (ইউএফও) বিধ্বস্ত হয়েছিল। সেই ইউএফওর চালক সিট থেকে এক এলিয়েনের দেহ উদ্ধার হয়। সেই এলিয়েনের দেহ মার্কিন সরকারের কাছে সংরক্ষিত আছে।

তিনি বলেন, আমি যখন মার্কিন এজেন্ট হিসেবে কাজ করতাম, তখন এমন অনেক ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ইউএফওগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করেছিল মার্কিন বিজ্ঞানীরা।

এলিয়েন এবং ইউএফও বিষয়ে ডেভিড গ্রুশের বক্তব্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তার পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তাদের সাথে আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আর এখন আমি হুইসেলব্লোয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। তবে সব তথ্য বিস্তারিতভাবে জনসমক্ষে তুলে ধরা যাবে না। কারণ এর অনেকটাই ক্লাসিফায়েড।’

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!