[ আন্তর্জাতিক ]
সাইবেরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪
ছবি: সংগৃহীত
রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ান অঞ্চলের আলতাইতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, একটি ব্যক্তিগত এমআই-৮ হেলিকপ্টার তিয়ংগুর গ্রামে অবতরণের সময় বৈদ্যুতিক তারে আঘাত করে এবং আগুন ধরে যায়। হেলিকপ্টারে ১৬ আরোহী ছিল, তাদের মধ্যে চারজন মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে ১০ জন এবং অন্য দুজনের চিকিৎসা সহায়তার প্রয়োজন নেই।
.png)
মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে দমকলকর্মীদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে কাজ করতে দেখা গেছে। পরে মন্ত্রণালয় জানায়, আগুন নেভানো হয়েছে।
খারাপ আবহাওয়া, মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায়ই রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র: দ্য মস্কো টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!