ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তীব্র গরম থেকে বাঁচতে সুইমিং পুলে ভালুক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৭, ৩০ জুলাই ২০২৩
তীব্র গরম থেকে বাঁচতে সুইমিং পুলে ভালুক!
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি ব্যক্তিগত সুইমিং পুলে মানুষের বদলে দেখা মিললো আয়েশী এক ভালুকের। পরে পুলিশের সহযোগিতায় প্রাণীটিকে সেখান থেকে সরানো হয়।

ধারণা করা হচ্ছে, পাশের পাহাড়ি জঙ্গল থেকে এসেছিলো ভালুকটি। গাছে উঠে, বাড়ির দেয়াল টপকে পরে ঢোকে ভেতরে।

ক্যালিফোর্নিয়া পুলিশ বিভাগ জানিয়েছে, বুরব্যাংক শহরের একটি বাড়ির সুইমিং পুলে গোসল করছিলো ভালুকটি। বিষয়টি বাড়ির মালিকের নজরে আসতেই তিনি জরুরি সেবা নম্বরে কল দেন। পরে, বিভিন্ন উপায়ে সেখান থেকে সরানো হয় প্রাণীটিকে।

Advertisement

প্রসঙ্গত, চলতি জুলাই মাসজুড়েই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনুভূত হচ্ছে তীব্র তাপদাহ। ক্ষণিক স্বস্তির আশায় সুইমিং পুলে নেমেছিলো এ বিশালাকার প্রাণীটি- এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!