সোমবার মিশেল ফেয়ারবার্ন নামে একজন টিকটকে এই চ্যালেঞ্জ সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছেন। প্রথম এই ভিডিওটি শেয়ার করেছিলেন ইউটিউবার অ্যান্ডি ফ্রিসেলা। তিনি ব্যাখ্যা করেছিলেন, তিনি ভেবেছিলেন যে তার পানিতে বিষক্রিয়া হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যে তিন থেকে চার লিটারের বেশি পানি পান করার পরে ঘটতে পারে।
তার চ্যালেঞ্জের ১২ তম দিনে তিনি বলেছিলেন, আগের রাতে ঘুমাতে যাওয়ার সময় তার ভাল লাগছিল না এবং বাথরুমে যাওয়ার জন্য রাতে বেশ কয়েকবার জেগেছিলাম। খেতে পারি নাই, বমি বমি ভাব ও দুর্বলতা ছিল। সারা সকাল টয়লেটে থাকতে হয়েছিল।
.png)
একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে জানান, তার সোডিয়ামের মারাত্মক ঘাটতি হয়েছে। দিনে অতিরিক্ত চার লিটারের পরিবর্তে, তাকে প্রতিদিন আধা লিটারের কম পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
কানাডার মায়ো ক্লিনিকের মতে, চরম সোডিয়ামের ঘাটতি বা হাইপোনাট্রেমিয়ার যদি চিকিৎসা না করা হয় তবে জীবনের-হুমকি হতে পারে।