ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করল নাইজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ৭ আগস্ট ২০২৩
‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করল নাইজার
ছবি: সংগৃহীত

নাইজারের সামরিক জান্তা রোববার তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকাশসীমা লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’। খবর এএফপির।

দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে  বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবিলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।

খবরে বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।

Advertisement

ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়। বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়। প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নাইজার
লিংক সফলভাবে কপি হয়েছে!