ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৮ হাজার কোটি টাকা বিলিয়ে দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ৯ আগস্ট ২০২৩
৮ হাজার কোটি টাকা বিলিয়ে দিলেন ব্যবসায়ী
আর থ্যাগরাজন - ফাইল ছবি

প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি মুষ্টিমেয় কর্মচারীদের হাতে তুলে দিয়েছেন ভারতীয় বিজনেস টাইকুন আর থ্যাগরাজন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার কোটি টাকা।

বুধবার (০৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ

প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী থ্যাগরাজন তার সম্পদের প্রায় পুরোটাই বিলিয়ে দিয়েছেন। এমনকি নিজের মূল্যবান মোবাইল ফোনটিও কাছে রাখেননি তিনি। বর্তমানে কেবল একটি ছোট বাড়ি এবং প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার একটি গাড়ি রয়েছে তার।

Advertisement

তিনি স্বল্প আয়ের ঋণগ্রহীতাদের জন্য একটি সুযোগ তৈরি করেন যা ব্যাংকগুলোর পক্ষে করা সম্ভব ছিলোনা। আর থ্যাগরাজন তর্কাতীতভাবে বিশ্বের অন্যতম বিনিয়োগকারীদের একজন। তার বহু বিলিয়ন ডলারের একটি ব্যবসার নাম শ্রীরাম গ্রুপ বিশ্বজুড়ে অগণিত বিনিয়োগকারীদের এগিয়ে নিয়ে গেছে।

ট্রাক, ট্রাক্টর এবং অন্যান্য যানবাহনের জন্য ভারতের দরিদ্রদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী থ্যাগরাজন শ্রীরাম গ্রুপকে একটি অনন্য প্রতিস্থানে পরিণত করেন যা বীমা থেকে স্টক ব্রোকিং পর্যন্ত বিভিন্ন খাতে ১০৮,০০০ লোককে নিয়োগ করেছে।

চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার ৩৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে গত জুলাই মাসে রেকর্ড করে, যা ভারতের বেঞ্চমার্ক স্টক সূচকের চেয়ে প্রায় চারগুণ বেশি।

৮৬ বছর বয়সী থ্যাগরাজনের কর্মজীবনে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে অব্যবহৃত সুযোগগুলোকে হাইলাইট করেছেন, কারণ দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যার একটি বড় অংশ মধ্যবিত্ত শ্রেণীতে প্রবেশ করার চেষ্টা করছে। যদিও নরেন্দ্র মোদির সরকার ভারতের ব্যাংক পরিষেবাগুলোর অ্যাক্সেস প্রসারিত করার জন্য জোর দিয়েছে।

বিশ্বব্যাংকের মতে, দেশটিতে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের প্রায় এক তৃতীয়াংশ কখনই এটি ব্যবহার করে না।

থ্যাগরাজান দাবি করেন, দরিদ্রদের ঋণ দেওয়া সমাজতন্ত্রের একটি রূপ। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যারা আছেন তাদের জন্য একটি সুলভ বিকল্পের প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!