ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ পারমাণবিক সাবমেরিনে যুক্ত হবে হাইপারসনিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ১৪ আগস্ট ২০২৩
রুশ পারমাণবিক সাবমেরিনে যুক্ত হবে হাইপারসনিক মিসাইল
সাবমেরিন - ফাইল ছবি

নতুন পারমাণবিক সাবমেরিনে ‘হাইপারসনিক জিরকন’ ক্ষেপণাস্ত্র সংযুক্ত করতে যাচ্ছে রাশিয়া।

সোমবার (১৪ আগস্ট) এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে এ কথা জানান দেশটির বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড শিপবিল্ডিং কর্পোরেশন (ইউএসসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি রাখমানভ।

তিনি বলেন, ‘ইয়াসেন-এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনগুলো... নিয়মিতভাবে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকবে। এ নিয়ে এরইমধ্যে কাজ চলছে।’

Advertisement

‘ইয়াসেন’ সাবমেরিন, যা প্রজেক্ট ৮৮৫এম নামেও পরিচিত। এটি পারমাণবিক শক্তি চালিত ক্রুজ মিসাইল সাবমেরিন। দেশটির সেনাবাহিনী এবং নৌবহরকে আধুনিকীকরণের একটি কর্মসূচির অংশ হিসেবে, সোভিয়েত যুগের পারমাণবিক হামলার সাবমেরিনগুলোকে প্রতিস্থাপন করার জন্য নির্মিত।

এদিকে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সীমা ৯০০ কিমি (৫৬০ মাইল) এবং শব্দের গতি থেকে কয়েকগুণ গতিতে যেতে পারে। এদের প্রতিহত করা বেশ কঠিন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শুরুতে বলেছিলেন, রাশিয়া তার পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য জিরকন ক্ষেপণাস্ত্রের সরবরাহ শুরু করবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!