[ আন্তর্জাতিক ]
২ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে এক কিশোরসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। অভিযানের সময় বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলির বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার ফিলিস্তিনের মেডিক্যাল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সন্দেহভাজন ফিলিস্তিনিদের আটক করতে আকবাত জাবর শিবিরে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সৈন্যরাও পাল্টা গুলি চালায়।
স্থানীয়রা বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, আকবাত জাবর শিবিরে ইসরায়েলি বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ১৬ ও ২৫ বছর বয়সী দুই ফিলিস্তিনির প্রাণহানির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
.png)
তারা বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এই অভিযান প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!