ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ১৫ আগস্ট ২০২৩
হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ
ছবি: প্রতীকী

পাকিস্তানের মধ্য-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। হাসপাতালের এক্স-রে রুমে দুই সন্তানের ওই মাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সেখানকার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ

মেডিকেল পরীক্ষায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ সোমবার পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) একটি মামলা নথিভুক্ত করেছে।

Advertisement

রাওয়ালপিন্ডির ওয়ারিস খান এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও) পরিদর্শক জাভেদ ইকবাল বলেছেন, ওই হাসপাতালের একজন কর্মচারীকে বর্তমানে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি বলেন, এই ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং প্রধান অপরাধীকে শিগগিরই ধরা হবে।

থানায় দায়ের হওয়া এফআইআরের তথ্য অনুযায়ী, অভিযোগকারী নারী বলেছেন, শনিবার প্রধান সন্দেহভাজন ব্যক্তি তাকে মুরি রোডের বেনজির ভুট্টো হাসপাতালে ডেকেছিলেন। পরে তাকে এক্স-রে রুমের ভেতরে নিয়ে যান তিনি। সেখানে তার বন্ধু ও হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ওই নারীর অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। পরে তাকে কম্পিউটার রুমের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।

অভিযোগকারী নারী বলেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার দুই সন্তান তাদের বাবার সাথে বসবাস করে। গত তিন বছর ধরে সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!