ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিজ সন্তানদের হেনস্তা, বাবাকে ৭০২ বছরের কারাদণ্ড ও ২৩৪ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৭, ১৭ আগস্ট ২০২৩
নিজ সন্তানদের হেনস্তা, বাবাকে ৭০২ বছরের কারাদণ্ড ও ২৩৪ বেত্রাঘাত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নিজের দুই মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে ৭০২ বছরের কারাদণ্ড সহ ২৩৪টি বেত্রাঘাত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম মালয় মেইল-এর খবরে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী ওই বাবা তার দুই মেয়েকে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৩০ বার ধর্ষণ করেছে। তাদের উভয়ের বয়স ১২ ও ১৫ বছর।

মালয়েশিয়ার মুনারে দুই আবাসিক ভবনে এ জঘন্য ঘটনা ঘটে। বাবার এমন অশ্লীল কর্মকাণ্ডে এক মেয়ে গর্ভবর্তী হয়ে পড়েছে।

এদিকে ওই বাবা তার অপরাধের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে সাজা কমানোর জন্য আবেদন করেন। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে বাবাকে এমন কাজের জন্য দ্রুত সাজা কার্যকরের নির্দেশনা প্রদান করেন। কারণ বাবার এমন নোংরা কাজের জন্য ওই দুই মেয়েকে সারা জীবন ট্রমার মধ্যে থাকতে হবে।

বিচারক মনে করছেন, এমন সাজার ফলে ওই লোকটি তার খারাপ কাজের বিষয়টি বুঝতে পারবেন।

মালয়েশিয়াতে এ ধরনের রায় সচারাচার দেখা যায় না। তবে তিন বছর আগে এক ব্যক্তিকে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে ২১৮ বছরের কারাদণ্ড এবং ৭৫টি বেত্রাঘাতের নির্দেশনা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!