ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নারীদের হাফপ্যান্ট পরা নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ১৯ আগস্ট ২০২৩
নারীদের হাফপ্যান্ট পরা নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া
কিম জং উন - ফাইল ছবি

নারীদের হাফপ্যান্ট বা শর্টস পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি একে বিদেশি বা পুঁজিবাদী ফ্যাশন উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক বাসিন্দা জানিয়েছেন, হাঁটুর ওপর থেকে কাটা ট্রাউজার পরার কারণে মার্কেট স্কয়ারে ১০ জন নারীকে গ্রেফতার করা হয়েছে।

নতুন এ আইন জারি করার পর দেশটির কর্মকর্তা ঘোষণা দিয়েছেন যে, কোনো নারী যদি হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা যায়নি এমন পোশাক পরে তাহলে তারা সমাজতান্ত্রিক শিষ্টাচার লঙ্ঘনকারীর আওয়ায় পড়বেন। এমনকি গরমকালেও নতুন এ আইন অমান্য করা যাবে না।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে দেশটির কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে শর্টস পরা নারীদের বিরুদ্ধে। তাদের সতর্ক করা হচ্ছে, এমনকি এদের মধ্যে কাউকে গ্রেফতারও করা হচ্ছে। তারা যেন আর শর্টস না পরে এজন্য তাদের জোর করে স্বাক্ষর নেয়া হচ্ছে।

তবে দেশটিতে পুরুষেরা এখনও হাফপ্যান্ট পরতে পারবেন। এ নিয়ে দেশটির নারীরা অভিযোগ করেছেন।

দেশটির আরেক বাসিন্দা বলেছেন, কয়েক বছর আগে দেশটিতে নারীদের প্রকাশ্যে সিগারেট খাওয়াতেও নিষেধাজ্ঞা ছিল।

উত্তর কোরিয়ায় নাগরিকদের জীবনযাপনের ওপর দেশটির সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে। এ নিয়ে আন্তজার্তিক মানবাধিকার সংস্থাগুলোর দেশটির কড়া সমালোচনা করে আসছে।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!