রোববার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী অ্যামেলিয়া রেইন ভিলে ধারণা করছেন, বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি উড়োজাহাজ থেকে ১৫ থেকে ২০ পাউন্ড ওজনের বরফের টুকরাটি তাদের ছাদে পড়েছে। এ ঘটনায় জেফের পরিবারের কারও ক্ষয়ক্ষতি হয়নি।
.png)
বাড়ির মালিক জেফ বলেন, আমরা একটি বিকট শব্দ পাই। এটি ছিল আমার শোনা সবচেয়ে বিকট আওয়াজ।
শব্দ শোনার পর দৌড়ে ছাদে গিয়ে বরফের টুকরাটি দেখতে পান জেফ ও তার পরিবারের সদস্যরা।
জেফ বলেন, আকাশে কোনো মেঘ ছিল না। প্রথমে দেখে বুঝতে পারিনি যে আসলে কি ঘটেছে। আমাদের ছাদে বরফের কারণে একটি গর্ত তৈরি হয়েছে। বরফটি প্রায় দেড় থেকে ২ ফিট ব্যাসের ছিল।
এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট