শেষ মুহূর্তে সংঘর্ষ এড়াল দুই প্লেন, বেঁচে গেলেন কয়েকশ যাত্রী
ভারতের দিল্লি বিমানবন্দারে একেবারে শেষ মুহূর্তে বড় সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি প্লেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্লেন দুটির কয়েকশ যাত্রী।
বুধবার এ বিমানবন্দর থেকে একই রানওয়েতে যখন একটি প্লেনকে উড্ডয়ন ও অন্য প্লেনকে অবতরণের অনুমতি দেওয়া হয়। শেষ মুহূর্তে কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনায় উড্ডয়ন বাতিল করা হয়। এতে বড় সংঘর্ষ থেকে রক্ষা পায় প্লেন দুইটি।
জানা গেছে, দিল্লি থেকে বাগডোগরার ইউকে৭২৭ ফ্লাইটি সদ্য উদ্বোধন করা রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন আহমেদাবাদ থেকে দিল্লির ভিস্তারা ফ্লাইটটি একই রানওয়েতে অবতরণ করে এগিয়ে যাচ্ছিল।
দুইটি প্লেনকেই একই রানওয়েতে উড্ডয়ন ও অবতরণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) শেষ মুহূর্তে উড্ডয়ন বন্ধ করে দেয়। উড্ডয়ন বাতিল হওয়ার পর পরই দিল্লি-বাগডোগরা ফ্লাইটটি রানওয়ে থেকে পার্কিং বে-তে ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, টেক-অফ ও ল্যান্ডিং প্রক্রিয়া চলাকালীন রানওয়েতে কোনো বিমান বা যান চলাচলের অনুমতি নেই। সঠিক সময়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
সূত্র: এনডিটিভি