কুজেনকিনো গ্রামের বাসিন্দা ভিটালি স্টেপেনক বলেন, ‘তিনি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। এটা শুনেই আশঙ্কা করেন কুজেনকিনো গ্রামের বাড়িতে পড়বে বিধ্বস্ত বিমানটি। গ্রামটি মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ শহরের মধ্যে অবস্থিত।’
ভিটালি স্টেপেনক বলেন, সাধারণত ভূমিতে কোনো বিস্ফোরণ হলে তার প্রতিধ্বনি হয়। কিন্তু এটা ছিল শুধুই একটি বিস্ফোরণ। আমি তাকাই এবং সাদা ধোঁয়া দেখতে পাই।
.png)
কুজেনকিনো গ্রামের এই বাসিন্দা বলেন, বিমানের একটি পাখা এক দিকে উড়ে যায়। বিমানপোতের কাঠামো আরেক দিকে চলে যায়। এরপর বিমানটি কিভাবে নিচে পড়ে নিজের বাহু দিয়ে সেটা দেখান তিনি। বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে তিনি নিজের বাইকে চেপে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান বলেও জানান।
ভিটালি স্টেপেনক বলেন, সবকিছুতে আগুন জ্বলছিল। মানুষজন চারপাশে হাঁটছিল। তারা বিমানে থাকা অবশিষ্টাংশ বের করে আনে।
সূত্র: সিএনএন