[ আন্তর্জাতিক ]
কুঠার দিয়ে কুপিয়ে মেয়েটিকে হত্যা করল বাবা ও ভাইয়েরা
ফাইল ফটো
ভারতের উত্তর প্রদেশে একটি ১৭ বছর বয়সী মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর তাকে হত্যা করেছে তার বাবা ও দুই ভাই।
শনিবার মুজাফফর টিকরি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, প্রীতি নামের মেয়েটি একই গ্রামের এক পুরুষের সঙ্গে ধারাবাহিকভাবে ফোনে কথা বলতো। পরিবারের লোকজন নিষেধ করলেও সে কথা চালিয়ে যায়।
.png)
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বাবা মানরাখান সিং ও দুই ভাই মিলে তাকে কুঠারাঘাতে হত্যা করে। অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুপিয়ে হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!