ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রায় ২ কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের হাতে লেখা বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৭ আগস্ট ২০২৩
প্রায় ২ কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের হাতে লেখা বিজ্ঞাপন
স্টিভ জবস ও তার হাতে লেখা সেই বিজ্ঞাপন - ফাইল ছবি

জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাতে লেখা একটি বিজ্ঞাপন নিলামে বিক্রি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৫৯ ডলারে (বাংলাদেশি টাকায় এক কোটি ৮৫ লাখ টাকা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন অ্যাপল-১ কম্পিউটারের বিজ্ঞাপনটি বিক্রি করে। এই বিজ্ঞাপনটিতে অ্যাপল-১ কম্পিউটারে প্রটোটাইপের দুটি পোলারাইড ছবি ছিল।   

বিজ্ঞাপনটিতে দেখা যায়, একটি কিবোর্ড ও একটি মনিটির। অ্যাপল-১ কম্পিউটারে স্ক্রিনে অ্যাপলের বেসিক প্রোগ্রামের ছবিও প্রদর্শিত করা হয় ওই বিজ্ঞাপনে। এর শেষ অংশে স্টিব জবসের স্বাক্ষরও ছিল। সেই সঙ্গে ছিল তাঁর মোবাইল নম্বর ও বাড়ির ঠিকানা। পরে সেটিকেই অ্যাপলের প্রথম হেডকোয়ার্টার বানানো হয়। 

Advertisement

অ্যাপল ইতিহাসবিদ কোরি কোহেনের আরআর অকশন জানায়, এই হাতে লেখা বিজ্ঞাপনের খসড়াটির প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো অ্যাপল-১-এর আসল বিজ্ঞাপনের সঙ্গে সুন্দরভাবে মেলে। অ্যাপল-১ এর বিজ্ঞাপনটি ১৯৭৬ সালে ইন্টারফেস ম্যাগাজিনে প্রথমবারের মতো প্রকাশিত হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!