স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, গুয়াংডংয়ের শেনঝেন শহরে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় একজন নিহত হয়েছে।
শক্তিশালী এই ঝড়ের কারণে হংকং এবং চীনের বেশ কিছু প্রদেশে শুক্রবার শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও স্কুলও বন্ধ রাখা হয়েছে। গুয়াংডং এবং ফুজিয়ান প্রদেশে প্রায় ৯ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
.png)
তবে চীনের দক্ষিণ উপকূলে শনিবার সকালে আঘাত হানার আগেই দূর্বল হয়ে পড়েছে সাওলা। চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) বেগে বাতাস বয়ে গেছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা শক্তি হারালেও এই ঝড়ের প্রভাব রয়ে গেছে। এখনো ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এর আগে শুক্রবার রাতে র্ণিঝড়ের জন্য ১০ নম্বর সর্বোচ্চ সতর্কতা জারি করে হংকং। তবে শনিবার সকালে এই সতর্কতা কমিয়ে ৮ নম্বরে রাখা হয়েছে।