ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৩
মিয়ানমারে বোমা হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সীমান্তবর্তী মায়াওয়াদি এলাকা একটি সরকারি কম্পাউন্ডে বোমা হামলায় পাঁচজন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত । এ ঘটনায় আহত হয়েছেন ১১ পুলিশ সদস্য।

২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ড সীমান্তবর্তী শহরটিতে সামরিক বাহিনী ও জান্তা বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ অফিস ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফিসসহ একটি কম্পাউন্ডে দুটি ‘ড্রপ বোমা’ পড়ে। বিস্ফোরণের পরে কর্মকর্তারা ‘নিরাপত্তা ব্যবস্থা’ নেয়ার সাথে সাথে আরো দুটি বোমা ফেলা হয়। এতে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়।

Advertisement

নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুই পুলিশ কর্মকর্তা এবং প্রশাসন বিভাগের দুই কর্মকর্তা রয়েছেন। এই ঘটনায় আরও ১১ জন ‘জুনিয়র এবং সিনিয়র’ পুলিশ অফিসার আহত হয়েছেন। পাঁচ জনের অবস্থা গুরুতর। 

 স্থানীয় একটি পুলিশ সূত্র নাম প্রকাশ না করার শর্তে ঘটনা এবং হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে। তবে কোনো সূত্র হামলায় কারা দায়ী সেটা বলেনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!