ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই দিনে ২০ হাজার কোটি ডলার খোয়াল অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২৩
দুই দিনে ২০ হাজার কোটি ডলার খোয়াল অ্যাপল
ছবি: সংগৃহীত

সরকারি ও আধা-সরকারি কর্মীদের অ্যাপলের আইফোনসহ বিদেশি সব ধরনের ফোন ব্যবহারের ওপর চীনের নিষেধাজ্ঞার মাত্র দুই দিনের মাথায় শেয়ার বাজার থেকে ২০ হাজার কোটি ডলার খুইয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

নিষেধাজ্ঞার খবরের পর টানা দ্বিতীয় দিনে অ্যাপলের শেয়ারের দামে ধস অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির স্টক মার্কেট ভ্যালুয়েশন গত দুই দিনে কমেছে ৬ শতাংশ বা প্রায় ২০ হাজার কোটি ডলার।

মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীন। গত বছর অ্যাপলের মোট আয়ের ১৮ শতাংশ এসেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন থেকে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।

Advertisement

এর আগে ২০১৯ সালে জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’কে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

ব্যাংক অব আমেরিকার এক বিশেষজ্ঞ জানিয়েছেন, চীনের সবচেয়ে বড় মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে তাদের নতুন মুঠোফোন এনেছে। আর এ বিষয়টি চিন্তা করে আইফোনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!