ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্যাটাগরি-৫ মাত্রায় রূপ নিল হারিকেন লি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৩
ক্যাটাগরি-৫ মাত্রায় রূপ নিল হারিকেন লি
হারিকেন লি - ফাইল ছবি

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন লি দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেনে রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি। ঝড়টি এখন আটলান্টিক মহাসাগরেই অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে ওই অঞ্চলে জীবনহানিকর পরিস্থিতির সৃষ্টি করবে হারিকেন লি।

এই ঝড়টি আটলান্টিক মহাসাগরে এই মৌসুমে সৃষ্ট হওয়া ১২তম সামুদ্রিক ঝড়। জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিকে ঝড়ের মৌসুম চলে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাত্র এক ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নেয় হারিকেন লি।

সর্বশেষ আপডেটে মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, এ সপ্তাহের শেষ থেকে শুরু করে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত হারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর পাশ দিয়ে যাবে।

তবে এ হারিকেনটির কোথাও (স্থলে) আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়টির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ের প্রভাব পড়বে।

মার্কিন হারিকেন সেন্টার আরো জানিয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের উপকূলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে।

শুক্রবার সকালে হারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ১ হাজার ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!