ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, উড়োজাহাজের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, উড়োজাহাজের জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে চীনের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে উড়োজাহাজটি।

রোববার (১০ সেপ্টেম্বর) চীনের চেংডু শহর থেকে ছেড়ে যাওয়া এয়ার চায়নার ফ্লাইটটি সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে।

জানা গেছে, উড়োজাহাজটির বাম ইঞ্জিনে আগুন লেগেছিল। তবে বিমানে থাকা সব লোক নিরাপদ রয়েছে।

Advertisement

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ধোঁয়া ছড়িয়ে পড়লে ফ্লাইট সিএ৪০৩ স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় অবতরণ করে। সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে এতে কতজন যাত্রী ছিল তা বলা হয়নি। বাম ইঞ্জিনের আগুন নেভানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে ওই উড়োজাহাজের যাত্রীদের জরুরি স্লাইড থেকে রানওয়েতে বেরিয়ে যেতে দেখা যায়।

চাঙ্গি বিমানবন্দর জানিয়েছে, এয়ার চায়না ও চাঙ্গি বিমানবন্দরের অপারেটর যাত্রী ও ক্রুদের সহায়তা প্রদান করছে। এছাড়া রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকবে এবং ফ্লাইট পরিচালনা প্রভাবিত হতে পারে বলেও তারা উল্লেখ করেছে।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!