ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্লাইটে রক্তবমি করে অসুস্থ, জরুরি অবতরণের পর যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২২ আগস্ট ২০২৩
ফ্লাইটে রক্তবমি করে অসুস্থ, জরুরি অবতরণের পর যাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগোর ফ্লাইটে এক যাত্রী রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ে। সেই যাত্রীর প্রাণ বাঁচাতে নাগপুরে জরুরি অবতরণ করে ফ্লাইটি। তবে শেষ পর্যন্ত সেই যাত্রীকে প্রাণে বাঁচানো যায়নি।

সোমবার সন্ধ্যায় মুম্বই থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি ফ্লাইট। সেই ফ্লাইটে আকাশের মাঝ পথে অসুস্থ হয়ে পড়েন ৬২ বছর বয়সী যাত্রী বয়লি ডি তিওয়ারি। অসুস্থতার কারণে ফ্লাইটিকে নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয়।

ফ্লাইটের জরুরি অবতরণের পর বয়লি ডি তিওয়ারিকে একটি স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বয়লি ডি তিওয়ারি আগে থেকেই সিকেডি এবং টিবি রোগে আক্রান্ত ছিলেন।

Advertisement

নাগপুরের কিমস হাসপাতালের জনসংযোগ বিভাগের ডিজিএম এজাজ শামি বলেন, তাকে যখন নিয়ে আসা হয়েছিল, তার আগেই তিনি মারা গিয়েছিলেন। আরও কিছু পরীক্ষার জন্য তার দেহ নাগপুরের গভার্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!