[ আন্তর্জাতিক ]
যুক্তরাজ্যে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান
ছবি: সংগৃহীত
নৈতিক স্খলনের অভিযোগের মুখে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহস্রাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে কাউকে সাময়িক বহিষ্কার, আবার কাউকে অনিয়মিত দায়িত্বে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টুয়ার্ট কান্ডি এ তথ্য জানিয়েছেন।
সেখানকার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে সেখানকার পুলিশের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অনেক অভিযোগ চাউর হতে থাকে।
.png)
এর মধ্যে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার মতো অভিযোগও রয়েছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
সূত্র: বিবিসি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!