সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়, ক্ষুধার্ত একটি ছাগলের পাল দিনে এক একর জমির ঝোপঝাড় খেয়ে ফেলতে পারে। এতে আগুন ছড়িয়ে পড়া বন্ধ হয়ে যায়।
১৯৮০ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিচ্ছে। আর এ দুর্যোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাগল।
.png)
ছাগল পালনকারী মাইকেল চোই বলেন, আমাদের জন্য এটি একটি খুশির দৃশ্য।
মাইকেল ফায়ার সার্ভিস, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ছাগল ভাড়া দিয়ে থাকেন। এটি তার পারিবারিক ব্যবসা। বর্তমানে তার ৭০০ ছাগল রয়েছে। আর চাহিদা বেড়ে যাওয়ায় তারা আরও ছাগল আনছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ছাগল ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার জন্য আদর্শ। কারণ এগুলো গরম সহ্য করতে পারে এবং বেশি পানি দরকার হয় না।
২০২১ সালে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয় ক্যালিফোর্নিয়া। গত বছরও অঙ্গরাজ্যটিতে দাবানলে ৪ জনের মৃত্যু হয়।