[ আন্তর্জাতিক ]
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে দুই গর্ভবতী নারীসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
রুফাস ওয়েলেকেম নামের ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণে ৩৫ জন ঘটনাস্থলে আটকা পড়েন। যে দুইজন সেখান থেকে সরতে পেরেছিলেন তারাও হাসপাতালে মারা যান।
.png)
একজন প্রত্যক্ষদর্শী জানান, পোড়া পাম গাছ ও মোটরবাইক দিয়ে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন তিনি। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাইজেরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!