ছবিতে হামাস-ইসরায়েলের হামলার দৃশ্য
দ্বিতীয় দিনে পা দিল ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এতে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ জনে দাঁড়িয়েছে জানিয়েছে। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি। আহত হয়েছে হাজারের বেশি। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে জানা গেছে, শনিবার রাতে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা।
গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।
.png)
জানা গেছে, রাতভর নির্বিচারে চালানো বোমা হামলায় অন্ধকারে রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে, সীমান্তের অন্তত ২২টি পয়েন্ট দিয়ে দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। গাজা সীমান্ত থেকে ১৫ মাইল দূরের শহরেও পৌঁছে যায় তারা। কিছু কিছু জায়গায় কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে হামাস সদস্যরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতেও তাদের লড়াই চলছিল।
শনিবার দিনভর চলা যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ ছবি নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা, রয়টার্স, এপির ক্যামেরায় এসব ছবি তোলা হয়েছে।






