[ আন্তর্জাতিক ]
মিশরে ২ ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
মিশরের ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের ওপর একজন পুলিশ সদস্য গুলি চালিয়েছেন বলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতে অন্তত দুই ইসরায়েলি ও একজন মিশরীয় নিহত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) শহরটির সাওয়ারি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সংঘটিত হামলায় আরো একজন আহত হয়েছে।
মিশরীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
.png)
জানা গেছে, পর্যটন এলাকা সুরক্ষিত করার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা তার ব্যক্তিগত অস্ত্র থেকে গুলি চালিয়েছেন।
গাজা থেকে বড় ধরনের আগ্রাসনের পর ‘দখলদার দেশ’ খ্যাত ইসরায়েল যখন ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন এ হামলাটি ঘটল।
প্রসঙ্গত, মিশর কয়েক দশক আগে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছিল এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। কিন্তু দেশটিতে ইসরায়েলবিরোধী মনোভাব বেশি, বিশেষ করে সহিংসতার সময়।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!