ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩, ১৭ অক্টোবর ২০২৩
ইসরায়েলে সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

গাজা নিয়ে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এবার ইসরায়েলে প্রায় ২ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তাদের অন্যতম মিত্র দেশ যুক্তরাষ্ট্র।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে সম্ভাব্য মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের দুই হাজার সেনা সদস্যের তালিকা করেছে। যদি এই সেনাদের মোতায়েন করা হয়, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য ব্যবহার করা হবে না। তবে মার্কিন সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধের বিষয়ে পরামর্শ ও ইসরায়েলিদের মেডিক্যাল সহায়তা দেবেন।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলেছে, ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে মার্কিন সেনাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!