শনিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট এনফোর্সমেন্টের সহকারী সচিব ম্যাথিউ অ্যাক্সেলরড এক বিবৃতিতে বলেছেন, আপনারা যদি রাশিয়ার প্রতিরক্ষা খাতে মার্কিন প্রযুক্তি সরবরাহ করেন, আমরা সেটা খুঁজে বের করব। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় চীনা কোম্পানি ছাড়াও এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
.png)
এদিকে মার্কিন পদক্ষেপকে ‘অর্থনৈতিক জবরদস্তি ও একতরফা গুন্ডামি’ বলে অভিহিত করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ সংশোধন করা উচিত। চীনা কোম্পানিগুলোর ওপর অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিগুলোকে এমন এক সময় নিষেধাজ্ঞা দিলো যখন চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আয়োজনের আলাপ চলছে।
সূত্র: রয়টার্স