এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে রাতভর ২০০টিরও বেশি হামলা চালিয়েছে।
একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ওই অঞ্চলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এর আগে খান ইউনিস এবং রাফাহ এলাকায় ক্রমাগত হামলা চালানোর খবর পাওয়া গেছে।
.png)
মূলত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত সপ্তাহে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই অভিযানে কার্যত হতবাক হয়ে পড়ে ইসরায়েল। হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৪০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরো হাজার হাজার ইসরায়েলি। এছাড়া আরও বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস।