সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই মা ও তার ছেলের হৃদয়গ্রাহী পুনর্মিলনের এক হৃদয়স্পর্শী ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
হৃদয়স্পর্শী ভিডিওটি এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে ইথিওপিয়ান এয়ারলাইনস। ওই নারী ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লেবানন থেকে ইথিওপিয়ায় ফিরে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে, যার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না।
.png)
বিমানে উঠে নিজের ছেলেকেই পাইলটের আসেনে দেখবেন, তা ছিল সেই মায়ের জন্য অনেকটাই বিস্ময়ের।
ফ্লাইটে ওঠার পর তাকে একটি জায়গা দেখিয়ে দেয়া হয় যাওয়ার জন্য, যেখানে আগে থেকেই পর্দার আড়ালে ফুলের তোড়া এবং একটি কেক নিয়ে অপেক্ষা করছিলেন তার ছেলে। পর্দা সরানোর পর ছেলেকে পাইলটের পোশাকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মা-ছেলে উভয়কেই প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখুন...
This is quite emotional
— Mohammed Hersi : Mr Optimist (@mohammedhersi) October 19, 2023
With all the negativity around the world please allow me to share this heartwarming story coming from our northern neighbour Ethiopia through Ethiopian Airlines @flyethiopian
We get only to read about the negative stories about maids working in… pic.twitter.com/u1lQVQWBS8
সূত্র: টুকো নিউজ