[ আন্তর্জাতিক ]
আমিরাতে বিধ্বস্ত হেলিকপ্টারের নিখোঁজ পাইলটের মরদেহ উদ্ধার
হেলিকপ্টার - ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সমুদ্র উপকূলে সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যারোগাল্ফের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ছিলো। এদের একজনের মরদেহ দুর্ঘটনার রাতেই উদ্ধার করা হয়। তবে অপর জন পাইলটের কোনও সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (১১ সেপ্টেম্বর) অনুসন্ধানকারীরা নিখোঁজ সেই পাইলটের মরদেহ উদ্ধার করেছেন বলে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে।
.png)
প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের অংশ বিশেষও উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনা তদন্ত বিভাগ অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে মিলে এখনও ঘটনার তদন্ত করছে। কর্তৃপক্ষ শুধুমাত্র সরকারি তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা গুজব না ছড়ানোরও আহ্বান জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!