[ আন্তর্জাতিক ]
যেভাবে ঘুমন্ত প্রেমিককে খুন করলো তরুণী
ছবি: সংগৃহীত
প্রেমিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করেছেন অঞ্জলি কুমার (২০) নামে এক তরুণী। পুলিশ তার রক্তমাখা পোশাক এবং কুঠার উদ্ধার করেছে। ভারতের ঝাড়খণ্ডের পালামু জেলার পাটান থানা এলাকার কোলহুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ধর্মেন ওরাওঁ নামে ওই যুবক প্রেম করলেও অঞ্জলিকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন। সেই ক্ষোভ থেকে ধর্মেনকে খুন করেন তরুণী।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত শনিবার প্রেমিককে একটি নিরিবিলি এলাকায় ডেকেছিলেন তরুণী। ঝোপের মধ্যে গল্প করতে করতে একসময় যুবক ঘুমিয়ে পড়েন। তখনই ধারালো কুঠার দিয়ে বুকে একাধিক বার কোপ মারেন তরুণী। খুনের পর দেহটি ঝোপের আড়ালে লুকিয়ে তিনি পালিয়ে যান।
.png)
রোববার স্থানীয়েরা ওই মরদেহ দেখে পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধারের পর সোমবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!