ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৩১ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২৩
গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৩১ সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েল ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ সাংবাদিক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)সিপিজে’র দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি নাগরিক, ৪ জন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক।

সিপিজে জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জন সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা হয় নিখোঁজ হয়েছেন অথবা তাদের আটক করা হয়েছে।

Advertisement

ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ নিহত হয়েছেন। এছাড়া সংঘাতে প্রাণ হারানো ইসাম আবদুল্লাহ ছিলেন রয়টার্সের বৈরুতভিত্তিক ভিডিওগ্রাফার। তিনি লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি হামলায় নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় সেখানে কমপক্ষে ১২৪ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালের ২৫টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেগুলো এখন আর কাজে লাগানো যাচ্ছে না। এছাড়া জ্বালানির অভাবে গাজায় ৩০টির বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।

এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ইসরায়েলের হামলা ৩ হাজার ৪০০ জন শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৬ হাজার ৩০০ জন। অর্থাৎ গাজায় প্রতিদিনি ৪২০ জনের বেশি শিশু আহত অথবা নিহত হচ্ছে। এমন পরিস্থিতি আমাদের মানবিকতাকে নাড়া দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!