ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাক্টর দিয়ে স্টান্ট দেখাতে গিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৪, ৩১ অক্টোবর ২০২৩
ট্রাক্টর দিয়ে স্টান্ট দেখাতে গিয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

বাইকের চাকা শূন্যে তুলে স্টান্ট দেখানো নতুন কিছু নয়। রাস্তাঘাটে আকছার দেখা যায়। কিন্তু বাইক আর ট্রাক্টর তো সমান নয়! সেই ট্রাক্টরের সামনের দুই চাকা শূন্যে তুলে স্টান্ট দেখানোর চেষ্টা করছিলেন এক যুবক। গ্রামের মেলায় তার কীর্তি হাততালিও কুড়িয়েছিল। কিন্তু নিয়তি সঙ্গ দিল না। ট্রাক্টরের সেই চাকাতেই পিষে মৃত্যু হল তার।

সম্প্রতি ভারতের পঞ্জাবের গুরদাসপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম সুখমনদীপ সিংহ। গ্রামের একটি মেলাতে তিনি তার ট্রাক্টর নিয়ে গিয়েছিলেন এবং খেলা দেখাচ্ছিলেন। সকলে গোল হয়ে দাঁড়িয়ে ট্রাক্টরের স্টান্ট দেখছিলেন।

ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রাক্টরটির সামনের দু’টি চাকা শূন্যে তোলা। চালকের আসনে কেউ নেই, অথচ ইঞ্জিন চলছে। দ্রুত গতিতেই এগোচ্ছে ট্রাক্টর। সুখমনদীপের পরিকল্পনা ছিল, জমিতে থাকা একটি চাকায় পা দিয়ে কোনও ভাবে তিনি ওই চলন্ত ট্রাক্টরে উঠবেন।

Advertisement

ট্রাক্টরের সামনে গিয়ে তাতে ওঠার চেষ্টা করতেই দেখা যায়, ঠিক সময়ে পা তুলতে পারেননি যুবক। তার পা মাঠের কাদায় আটকে গিয়েছিল। এর ফলে মাঠেই পড়ে যান তিনি। আর তারই ট্রাক্টর বেশ কয়েক বার তার শরীরের উপর দিয়ে গড়িয়ে যায়। ঘটনাস্থলেই চাকার ভারে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর মেলাটি বাতিল করে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!