ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাইক নিয়ে স্টান্ট করে বরখাস্ত হলেন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৫, ৩০ জুলাই ২০২৩
বাইক নিয়ে স্টান্ট করে বরখাস্ত হলেন পুলিশ
ছবি: সংগৃহীত

বাইক এবং গাড়ি নিয়ে স্টান্টকারীদের যেখানে আটকানো এবং ব্যবস্থা নেয়ার কথা পুলিশের, এ বার সেই পুলিশকেই দেখা গেল বাইক নিয়ে ‘স্টান্ট’ করতে। শুধু স্টান্টই নয়, রিলও বানিয়েছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বরখাস্ত করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশকর্মীকে।

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, ইউনিফর্ম পরেই বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছেন এক পুলিশকর্মী। গোরক্ষপুরের ক্যান্ট থানায় কমস্টেবল পদে কর্মরত ওই কর্মী। পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবলের নাম সন্দীপ কুমার চৌবে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কনস্টেবলের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়তেই গোরক্ষপুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) গৌরব গ্রোভার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কনস্টেবলকে বরখাস্তও করা হয়েছে।

Advertisement

এসএসপি বলেন, ‘বাইক নিয়ে কেরামতির ভিডিও সমাজমাধ্যমে পোস্ট না করতে নির্দেশ দেওয়া হয়েছিল সন্দীপ কুমার চৌবেকে। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।’

এসএসপি আরো জানিয়েছেন, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ পুলিশ একটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ব্যক্তিগত ছবি বা ভিডিও যেন সমাজমাধ্যমে পোস্ট না করেন কোনও পুলিশকর্মী বা কর্মকর্তা। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেছেন সন্দীপ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!