ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেছনে নারী যাত্রী, চলন্ত বাইকেই অশোভন আচরণ করে বসলো বাইকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ২৪ জুলাই ২০২৩
পেছনে নারী যাত্রী, চলন্ত বাইকেই অশোভন আচরণ করে বসলো বাইকার
ফাইল ফটো

ভারতের বেঙ্গালুরুতে নারী যাত্রী পেছনে বসা অবস্থায় চলন্ত বাইকেই অশোভন আচরণ (হস্তমৈথুন) করেছে রাইড শেয়ারিং অ্যাপে কাজ করা এক বাইকার। এছাড়া বাড়ি ফেরার পর ঐ নারীকে অনবরত ফোন দিয়ে বিরক্ত করেছে সে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ করলে ঐ বাইকারকে গ্রেফতার করেছে পুলিশ।

টুইটারে ভুক্তভোগী নারী লিখেছেন, ‌‘বিস্ময়করভাবে আলাদা বাইক নিয়ে হাজির হয় ঐ চালক। যেটি র‍্যাপিডো বাইক অ্যাপে নিবন্ধিত নয়। কারণ হিসেবে জানায় তার নিবন্ধিত বাইকটি মেরামতে দেওয়া হয়েছে।’

Advertisement

তিনি আরো লিখেছেন, ‘যাত্রার কিছুক্ষণ পর নির্জন এলাকায় পৌঁছাতেই সে অশোভন আচরণ শুরু করে। রাস্তায় আর কোনো গাড়ি ছিল না। চালক এক হাতে চালাতে থাকে এবং অন্য হাতে অশোভন কাজ (হস্তমৈথুন) শুরু করে। আমি নিজের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত হয়ে পড়ি।  তবে বাধ্য হয়েই চুপ থাকি।’

জানা গেছে, ভারতের মনিপুরে দুই নারীকে বিবস্ত্র করে সংঘবদ্ধ ধর্ষণ ও প্রকাশ্যে নির্যাতনের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথেই জঘন্য এ ঘটনার শিকার হয়েছেন ঐ নারী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!