ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ২ নভেম্বর ২০২৩
গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত
সালমান হাবাকা - ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলি বাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। চলমান এই লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর একজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান পরিচালনার সময় নিহত এই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা (৩৩)।  তিনি ১৮৮ তম আর্মার্ড ব্রিগেডের ৩৩ তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। 

Advertisement

প্রতিবেদন অনুসারে, গাজায় স্থল অভিযান শুরুর পর হাবাকা নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা। গাজার উত্তরে অভিযানের সময় তিনি নিহত হয়েছে। 

এছাড়া গাজার উত্তরাঞ্চলে রাতে চালানো অভিযানে ৬৭৯তম ইফতাহ ব্রিগেডের একজন রিজার্ভিস্ট জিবতী সৈন্য এবং একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া মিশর সীমান্তে এক ঘটনায় বর্ডার ডিফেন্স কর্পসের কারাকাল ব্যাটালিয়নের এক সৈন্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!