[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে তীব্র দূষণ, শ্বাসকষ্টে ভুগছে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পূর্বাঞ্চলে তীব্র দূষণের কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন লাহোরসহ তিনটি শহরে বেশ কিছু কার্যক্রম সীমিত করেছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লাহোরসহ তিনটি শহরের স্কুল, অফিস, শপিংমল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার।
গত কয়েকদিন ধরে লাহোরের বায়ুমানের সূচক ৪০০-এর কাছাকাছি রয়েছে, যা ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।
.png)
ভারতের অনেক শহরে বায়ু দূষণের পরিস্থিতিও গুরুতর রয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিতেও একিউআই ৪০০-এর ওপরে ছিল। তবে বৃষ্টির কারণে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
লাহোরের কয়েকজন বাসিন্দা বলেছেন যে বিষাক্ত পরিবেশ তাদের নিত্যদিনের ব্যাপার। এটি তাদের স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
সূত্র: বিবিসি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!