ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের আরো ২৫ সামরিক যান ধ্বংস করলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ১২ নভেম্বর ২০২৩
ইসরায়েলের আরো ২৫ সামরিক যান ধ্বংস করলো হামাস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাবাহিনীর ২৫ সামরিক যান ধ্বংসের দাবি করেছে হামাস। সশস্ত্র সংগঠনটির আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এমনটা দাবি করেছেন।

শনিবার (১২ নভেম্বর) আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা একটি রেকর্ড বার্তায় বলেছেন, গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হামাস যোদ্ধারা "সম্পূর্ণ বা আংশিকভাবে ১৬০টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। যার মধ্যে ২৫টি ধ্বংস করা হয়েছে গত ৪৮ ঘণ্টার মধ্যে।

রেকর্ড বার্তায় আবু উবায়দা আরো বলেন, ‘আমাদের যোদ্ধারা মাটির নিচ থেকে বেরিয়ে হামলা চালিয়ে ওপরে ইসরায়েলের সাঁজোয়া যান ও ট্যাংক ধ্বংস করে।’ এরপর আল-কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে উত্তর গাজায় বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাতের চিত্র দেখা যায়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়ে অবিরাম বিমান ও স্থল হামলা করে যাচ্ছে। এখন পর্যন্ত ১১ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সারে ৪ হাজার শিশু।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!